দাশনগরে লটারি ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা
দি নিউজ লায়ন ; দুষ্কৃতী হামলার ঘটনা এবার হাওড়ার এক লটারি ব্যবসায়ীর বাড়িতে। অনুমান করা হচ্ছে, ওই দুষ্কৃতী এসেছিল চুরির উদ্দেশ্যেই। অভিযোগ, ওই ব্যবসায়ীকে ধারাল ব্লেড দিয়ে কোপ মেরে জখম করা হয়। শনিবার রাতে দাশনগর থানা এলাকার কোনা ক্যাম্পের মাঠ এলাকায় ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম অবস্থায় নারায়ণ চক্রবর্তী নামের ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। ঘটনার পর স্থানীয় মানুষ সেখানে ছুটে এসে ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে দাসনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। কি কারণে এই ঘটনা তার তদন্ত করছে পুলিশ। আক্রান্ত ব্যবসায়ী নারায়ণ চক্রবর্তী জানিয়েছেন, আক্রমণকারী তাঁর ঘরে আসে। তখন তিনি বাইরে বসে আড্ডা মারছিলেন। তখন বাড়ি থেকে তাঁকে ডেকে পাঠায়। ঘরে গেলে বাড়ির লোকেরা জানায় যে একটা ছেলে এসেছিল।
সে বাড়িতে কেউ আছে কি না জানতে চায়। তাকে না বলায় সে বেরিয়ে যায়। সেই ছেলেটিকে খুঁজতে গেলে সে একজনের বাড়িতে ঢুকে যায়। সেখান থেকে তাকে বার করে বাইরে আনতে গেলে সে গলার নলি লক্ষ্য করে ব্লেড চালায়। ব্লেড তাঁর বুকে লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর ছয়টি সেলাই হয়। সেই ছেলেটি প্রাণে মেরে দিতে চেয়েছিল বলে দাবি তাঁর।
টাকা-পয়সা থাকলেও চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোক চলে আসায় সে টাকাপয়সা নিতে পারেনি। সঙ্গে সঙ্গে সেই ছেলেটি ধরা পড়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী শুভ ঘোড়ুই জানান, দুষ্কৃতী গলায় ব্লেড চালিয়ে দিয়েছে। ঘটনার সময় চিৎকারে পাড়ার লোকেরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁদের হাতেই ধরা ধরা পড়ে যায় অভিযুক্ত। পাড়ার সবাই যখন ধরে ফেলেন তখনও তার হাতে ব্লেড ছিল। এরপর খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। এরপর তাঁরাই পুলিশের হাতেই তাকে তুলে দেন অভিযুক্তকে। কি কারণে এমন কাজ করেছে তা জানা যায়নি।

Post a Comment